চাকরির প্রশ্নব্যাংক

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন, সঠিক উত্তর, সংক্ষিপ্ত ব্যাখ্যা ও রেফারেন্স।

মোট পাওয়া গেছে: 12,793টি প্রশ্ন

৫৩৪১. A যদি B এর সাথে খাপ খায় যেমনভাবে C, D এর সাথে, তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোন জোড়া যুক্তিযুক্তভাবে খাপ খায়?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. পাখিকে যেমন দৌড়াতে হয়, মাছকে তেমন সাঁতার কাটতে হয়
খ. আঁধারের বিপরীত যেমন উজ্জ্বল, তেমনি নীরবতার বিপরীত হলো উচ্চ শব্দ
গ. খাদ্য যেমন খাবারের জন্য, পানি তেমনি পান করার জন্য
ঘ. রঙ যেমন ছায়াযুক্ত হয়, গতি তেমনি দ্রুত হয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

৫৩৪২. পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. অনিক
খ. বিজয়
গ. মুকুল
ঘ. রাজিব
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

৫৩৪৩. একজন ব্যক্তি ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে এবং তারপর ১২ মাইল উত্তরে ভ্রমণ করেন। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. ২৮ মাইল
খ. ২৪ মাইল
গ. ২১ মাইল
ঘ. ২০ মাইল
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →