৪৭তম বিসিএস প্রশ্ন ও সমাধান

৪৭তম বিসিএস সম্পর্কিত বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন, সঠিক উত্তর, সংক্ষিপ্ত ব্যাখ্যা ও রেফারেন্স।

মোট পাওয়া গেছে: 189টি প্রশ্ন

৬২. 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'- কোন উপন্যাসে আছে?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
খ. রবীন্দ্রনাথের 'গোরা'
গ. শরৎচন্দ্রের 'চরিত্রহীন'
ঘ. বিভূতিভূষণের 'আরণ্যক'
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

৬৪. মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. তিন খণ্ডে 'বিষাদ-সিন্ধু' রচনা করেন
খ. নিজের জীবনী রচনা করেন
গ. জমিদারি দেখাশোনার কাজ করেছেন
ঘ. বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

৬৫. 'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. নতুনের জয়গান গাওয়া
খ. সামন্তবাদের বিলুপ্তি দেখানো
গ. শ্রমিকদের অশান্তি তুলে ধরা
ঘ. পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

৬৭. 'প্রভাতফেরির মিছিল যাবে/ছড়াও ফুলের বন্যা,/বিষাদগীতি গাইছে পথে/তিতুমীরের কন্যা।'- কার লেখা?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. শামসুর রাহমান
খ. আল মাহমুদ
গ. আহসান হাবীব
ঘ. আবদুল গাফফার চৌধুরী
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

৭৩. বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী
খ. অর্থ ও ভাব অনুযায়ী
গ. বর্গ বা গুচ্ছ আকারে
ঘ. স্বাধীন পদের পরিচয় নিয়ে
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

৭৫. 'সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।'- এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. বানান ভুল আছে
খ. বাক্যের পদবিন্যাস যথাযথ নয়
গ. অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি
ঘ. বিশেষ্য-বিশেষণের অপপ্রয়োগ ঘটেছে
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

৭৮. 'বিরাট গরু-ছাগলের হাট'- ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে
খ. বিরাট শব্দটি গরু-ছাগলকে বিশেষিত করছে
গ. বিশেষণের অবস্থান যে-কোনো জায়গায় হতে পারে
ঘ. বহুল ব্যবহারে প্রয়োগ-অশুদ্ধতা হারিয়েছে
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

৮০. ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো-

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. সংস্কৃত বইয়ের অনুবাদ
খ. ফারসি বইয়ের অনুবাদ
গ. ইংরেজি বইয়ের অনুবাদ
ঘ. পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →