৪৭তম বিসিএস প্রশ্ন ও সমাধান

৪৭তম বিসিএস সম্পর্কিত বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন, সঠিক উত্তর, সংক্ষিপ্ত ব্যাখ্যা ও রেফারেন্স।

মোট পাওয়া গেছে: 189টি প্রশ্ন

১০১. বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি-

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা
খ. মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা
গ. প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা
ঘ. উপরের সবকটি
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

১০৩. পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. ডপলার ইফেক্ট
খ. রেডশিফট
গ. কসমিক
ঘ. প্যারালেক্স
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

১০৪. যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে, তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. স্থিতিস্থাপক সংঘর্ষ
খ. প্লাস্টিক সংঘর্ষ
গ. অস্থিতিস্থাপক সংঘর্ষ
ঘ. ঘর্ষণীয় সংঘর্ষ
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

১০৬. একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে, গিয়ার 'এ' এর ১২টি দাঁত, গিয়ার 'বি' এর ৩৬টি দাঁত, এবং গিয়ার 'সি' এর ২৪টি দাঁত আছে। যদি গিয়ার 'এ' কে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরানো হয়, তাহলে গিয়ার 'সি' কোন দিকে ঘুরবে?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. ঘড়ির কাঁটার দিকে
খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
গ. স্থির
ঘ. একেবারে ঘুরবে না
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

১০৮. হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি এতটাই- যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ- বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। উপরের ফাঁকা জায়গাগুলো নিম্নে উল্লিখিত জোড়াশব্দ দিয়ে পূরণ করুন।

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. অপরিবর্তনীয়-বুদ্ধিসম্পর্কিত
খ. রহস্যময়-মনস্তাত্ত্বিক
গ. নিয়ন্ত্রিত-কিশোর
ঘ. ঘনিষ্ঠভাবে যুক্ত-প্রত্যক্ষণমূলক
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

১০৯. A যদি B এর সাথে খাপ খায় যেমনভাবে C, D এর সাথে, তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোন জোড়া যুক্তিযুক্তভাবে খাপ খায়?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. পাখিকে যেমন দৌড়াতে হয়, মাছকে তেমন সাঁতার কাটতে হয়
খ. আঁধারের বিপরীত যেমন উজ্জ্বল, তেমনি নীরবতার বিপরীত হলো উচ্চ শব্দ
গ. খাদ্য যেমন খাবারের জন্য, পানি তেমনি পান করার জন্য
ঘ. রঙ যেমন ছায়াযুক্ত হয়, গতি তেমনি দ্রুত হয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

১১০. পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. অনিক
খ. বিজয়
গ. মুকুল
ঘ. রাজিব
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →

১১১. একজন ব্যক্তি ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে এবং তারপর ১২ মাইল উত্তরে ভ্রমণ করেন। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন?

[৪৭তম বিসিএস-২০২৫]
ক. ২৮ মাইল
খ. ২৪ মাইল
গ. ২১ মাইল
ঘ. ২০ মাইল
সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখুন →