পারাবত নামে একটি ট্রেন কমলাপুর থেকে ৫০ কি.মি./ঘণ্টা বেগে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে। ৪০ মিনিট পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে এবং পারাবতের চেয়ে ৫০ মিনিট আগে কুমিল্লায় পৌঁছায়। যদি পারাবতের কুমিল্লায় পৌঁছাতে ৪ ঘণ্টা সময় লাগে, তাহলে মহানগরের গতি ঘণ্টায় কত কিলোমিটার?
সঠিক উত্তর: B. ৮০
সংক্ষিপ্ত ব্যাখ্যা
মোট দূরত্ব = ৫০ × ৪ = ২০০ কি.মি.। মহানগর ৪০ মিনিট পরে ছেড়ে ৫০ মিনিট আগে পৌঁছায়, তাই এর সময় কম লাগে = ৪০ + ৫০ = ৯০ মিনিট = ১.৫ ঘণ্টা। ⇒ মহানগরের সময় = ৪ − ১.৫ = ২.৫ ঘণ্টা। ∴ গতি = ২০০ ÷ ২.৫ = ৮০ কি.মি./ঘণ্টা।
- বিষয়
- গণিত
- পরীক্ষা
- উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
- পদের নাম
- অফিস সহায়ক
- সাল
- 2025
- সূত্র
- Learning School Master Database