পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল ১৫ বছর আগের যোগফলের দ্বিগুণ। পুত্রের বর্তমান বয়স ১৬ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

বাংলাদেশ পর্যটন করপোরেশন (BPC) • সহকারী বাণিজ্যিক কর্মকর্তা • 2025 • 2025-07-19
A৩২ বছর
B৩৬ বছর
C৪০ বছর
D৪৪ বছর
সঠিক উত্তর: D. ৪৪ বছর

সংক্ষিপ্ত ব্যাখ্যা

ধরি, পিতার বর্তমান বয়স = x বছর।

বর্তমান বয়সের যোগফল = x + ১৬।

১৫ বছর আগে পিতার বয়স = x − ১৫ বছর।
১৫ বছর আগে পুত্রের বয়স = ১৬ − ১৫
= ১ বছর।

১৫ বছর আগের বয়সের যোগফল
= x − ১৫ + ১
= x − ১৪।

প্রশ্নমতে,
⇒ x + ১৬ = ২(x − ১৪)
⇒ x + ১৬ = ২x − ২৮
⇒ ২x − x = ১৬ + ২৮
⇒ x = ৪৪

∴ পিতার বর্তমান বয়স ৪৪ বছর।

বিষয়
গণিত
পদের নাম
সহকারী বাণিজ্যিক কর্মকর্তা
সাল
2025
সূত্র
Learning School Master Database